সারাদেশ

নবাগত ইউএনও র সাথে সাংবাদিকদের মতবিনিময় ।

সোলায়মান গনি ,উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আরিফ। শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান এবং পরিচয় পর্বের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।

সভায় সাংবাদিকরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়েও আলোচনা করেন।

উলিপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক আহ্বায়ক মমিনুল ইসলাম সংবাদ প্রকাশের স্বার্থে সাংবাদিকদের ফোনকল গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পৌরসভার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন।

উলিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবীর কাজল তার বক্তব্যে বলেন, উলিপুরে যানজট একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক যুগের উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লাল্লু আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার কর্তৃক অসহায় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।
উলিপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য সচিব ও দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার আব্দুল মান্নান উলিপুরের নদীভাঙন, বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের উলিপুর প্রতিনিধি আব্দুর রহিম।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট বছর ধরে কার্যক্রমে নেই নারায়ণগঞ্জ সিজেএম ভবন

তারিকুর রহমান রিপন ,নারায়ণগঞ্জ: ২০০ কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত নারায়ণগঞ...

বোয়ালখালী হারগাজী খাল ভাঙন রোধে ও রাস্তার উন্নয়নের কাজ চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমুখী কর্মসূচির ধারাবাহিকতা...

কালুখালীর  চরাঞ্চলে ইউএনও’র হাস, মুরগী ও ছাগল বিতরন

মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে...

নোয়াখালীতে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ও...

সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” — এই স্লোগানকে সামনে রেখে গ...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের

ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে...

রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা

রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজসহ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’...

কুড়িগ্রাম সদরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক...

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২ ম...

রাজবাড়ীতে কাঁচা মরিচের দামে আগুন, সবজির বাজারেও অস্থিরতা

রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাত্র এক সপ্তা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা