সংগৃহিত
খেলা

ধ্বংসস্তূপে জিম্বাবুয়ের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রামের আকাশে মেঘের ঘনঘটা। হালকা বাতাসও বইছে। যে কোনো সময় জমজমিয়ে বৃষ্টি নামার আভাস। এর মধ্যেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেন শুরু হয়েছিল উইকেট-বৃষ্টি। মুহূর্তেই এলোমেলো হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কায় ছিল সফরকারীরা।

কিন্তু ৮ম উইকেটে মাসাকাদজা–মাদান্দের ৬৫ বলে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে শুধু লজ্জাই এড়াল না, সেই সঙ্গে সম্মানজনক পুঁজিও দাঁড় করাল সফরকারীরা। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে ১২৫ রান।

স্বাগতিক বোলারদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী।

আজ (শুক্রবার) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে জিম্বাবুয়েকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শরীফুল ইসলামের প্রথম বল সীমানা দড়ি পার করে আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হয় জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বির। প্রথম ওভারে দুই চারে শুরুটা খারাপ হয়নি সফরকারীদের। তবে দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই উদ্বোধনী জুটি ভাঙেন শেখ মেহেদী।

প্রথম উইকেট পতনের পরও কিছুক্ষণ লড়াই করেছিল সফরকারী ব্যাটাররা। কিন্তু পঞ্চম ওভারে সাইফউদ্দিনের ব্রেকথ্রুর পরেই যেন ওলট-পালট হয়ে যায় সব। দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফেরা সাইফউদ্দিন আক্রমণে এসেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন। অভিষিক্ত জয়লর্ড গাম্বি ভালোই ছন্দে ছিলেন। সাইফউদ্দিনের ওভারের শেষ বলে তুলে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তাসকিনকে। ১৪ বলে ১৭ রানে আউট হন তরুণ এই ওপেনার।

আগের ওভারের শেষ বলে গাম্বিকে ফিরিয়েছিলেন সাইফউদ্দিন। ষষ্ঠ ওভারে শেখ মেহেদীর প্রথম দুই বলে দুই উইকেটে বিপদ আরও বাড়ে। অবশ্য প্রথমটা রান আউট। তড়িঘড়ি রান নেওয়ার চেষ্টায় ছিলেন বেনেট। মাহমুদউল্লাহ সেই সুযোগ দিলেন না। তার থ্রো–তে রান আউট করেন উইকেটকিপার জাকের আলী। ১৫ বলে ১৬ রানে সাজঘরে ফিরেছেন বেনেট।

পরের বলেই দলের বিপদ আরও বাড়ালেন অধিনায়ক সিকান্দার রাজা। স্লিপে লিটনের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক হয়ে ফেরেন। মেহেদীর করা ষষ্ঠ ওভারে পরপর দুই উইকেটের পর সপ্তম ওভারেও একই ঘটনার পুনরাবৃত্তি।দ্রুত আউট হওয়ার প্রতিযোগিতায় যেন নেমেছেন জিম্বাবুয়ের ব্যাটাররা! তবে এবার দুটি উইকেটই তুলে নিলেন পেসার তাসকিন আহমেদ। প্রথম বলেই ফিরিয়েছেন উইলিয়ামসকে। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদকে ক্যাচ দেন বার্ল। দুই ব্যাটারই নিজেদের মোকাবিলা করা প্রথম বলে ড্রেসিংরুমে ফিরে গেছেন।

৮ম ওভারে আক্রমণে এসে লুক জঙ্গিকে তাওহিদ হৃদয়ের ক্যাচে পরিণত করেন সাইফউদ্দিন। স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে যেন গুটিয়ে যাওয়ার প্রহর গুণছিল জিম্বাবুয়ে। এ ছাড়া উঁকি দিচ্ছিল নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডও। টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন সংগ্রহ ৮২ রান। অবশ্য অষ্টম উইকেট জুটিতে দারুণ প্রতিরোধ গড়লেন মাসাকাদজা–মাদান্দে জুটি। তাদের ৭৫ রানের জুটিতে শতরান পেরোয় জিম্বাবুয়ের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অষ্টম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।

সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন মাদান্দে। এ ছাড়া ক্যারিয়ার সেরা ইনিংসে ৩৮ বলে ৩৪ রান করেন মাসাকাদজা। অথচ আর কোনো ব্যাটারই এদিন ২০ রানও করতে পারেননি। চার ব্যাটার আউট হন শূন্য রানে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা