দিনাজপুর প্রতিনিধি
স্বাস্থ্য

দিনাজপুর মেডিকেল কলেজে মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে বারোটায় কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ।

এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান ও জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস সভায় বক্তব্য প্রদান করেন। সভায় কলেজের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভার শুরুতে মহাপরিচালক ও অতিথিদের কলেজে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর কলেজ ক্যাম্পাসে অতিথিদের অংশগ্রহণে তিনটি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। সভার শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।

পরে মহাপরিচালক কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প স্থান পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভাটি দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

ক্লুলেস হত্যার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-৫

মৌলভীবাজারে চাঞ্চল্যকর ও ক্লুলেস হ*ত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার...

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

মাদারীপুরে বিপুল পরিমাণ নকল সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ ৩ জনকে আটক করেছে পু...

খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ...

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রা...

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া নজরদারি

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে শুরু হয়েছে এইচএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা