ছবি: আমার বাঙলা
সারাদেশ

দাগনভূঞায় যৌথ সেনা অভিযানে নির্বাচনের সহিংসতার পরিকল্পনাকারী গ্রেফতার

ফেনী, দাগনভূঞা (প্রতিনিধি)

ফেনীর দাগনভূঞা উপজেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করতে চাওয়া কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে যৌথ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যৌথ বাহিনীর বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের নিবিড় নজরদারির ভিত্তিতে ভোররাতে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় সুপরিকল্পিত অভিযান পরিচালনা করে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করছিলেন। তার বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল ফোন। যৌথ সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুল ইসলামের গ্রেফতারের ফলে আসন্ন নির্বাচনে সহিংসতা ও অস্থিতিশীলতা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দাগনভূঞা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাকলাইন বলেন, “আশরাফুল ইসলাম সম্ভাব্য গোলযোগ সৃষ্টিকারী হিসেবে সন্দেহভাজন ছিল। ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। নির্বাচনকে ঘিরে কেউ সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, যৌথ বাহিনীর অভিযান চলাকালে গতকাল ভোরে রামনগর এলাকা থেকে আরেক কুখ্যাত ডাকাত হুদনকেও গ্রেফতার করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা