জাতীয়

ঢাকায় আজ তিন সমাবেশ, দুই পরীক্ষা, বিকল্প কোন পথে যাবেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় রবিবার (৩ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ। এনসিপির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আর ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান।

রবিবার (৩ আগস্ট) ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষা রয়েছে। এ পরিস্থিতিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শাহবাগ ক্রসিং এড়িয়ে বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি।

এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। দুই সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঢাকার বিভিন্ন রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি বাড়ানো হয়েছে।

কখন, কোথায়, কোন সমাবেশ

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হবে। আর সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।

কোথায় কোন বিকল্প পথে যাবেন

শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সভা-সমাবেশ ও অনুষ্ঠানের কারণে রোববার শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক জনসমাগম ঘটবে। যার কারণে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না। এমতাবস্থায় নগরবাসীকে এসব এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

সোনারগাঁও ক্রসিং বা বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিকে থেকে আসা গাড়িগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সোজা শাহবাগের দিকে না গিয়ে বাঁয়ে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টো রোড হয়ে যাতায়াত করবে। সায়েন্স ল্যাব ক্রসিং থেকে এলিফ্যান্ট রোড হয়ে আসা গাড়িগুলো কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত বা পলাশী হয়ে অথবা কাঁটাবন মোড় থেকে বাঁয়ে মোড় নিয়ে হাতিরপুল রাস্তা হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

এ ছাড়া হাইকোর্ট কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা গাড়িগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার) রোড হয়ে চলাচল করবে। অপর দিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিকে আসা গাড়িগুলো মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে। নীলক্ষেত ক্রসিং বা দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা গাড়িগুলো টিএসসি বা রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর বা নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

বাড়তি নিরাপত্তা

দুই সমাবেশ ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি সমাবেশে তৃতীয় পক্ষ ঢুকে বিশৃঙ্খলা ও নাশকতা যাতে করতে না পারে, এ বিষয়ে দুই দল ও সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে নিজ নিজ দল থেকে।

ডিএমপি সূত্র জানিয়েছে, এনসিপি ও ছাত্রদলের সমাবেশস্থলের মধ্যবর্তী স্থান টিএসসি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি আজ সকাল থেকে সব পর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপারেশনস) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতার ওপরও নজরদারি করা হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা