ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকার ১৩ আসনে ১,৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

আমার বাঙলা ডেস্ক

রাজধানী ঢাকার ১৩টি সংসদীয় আসনের মোট ১ হাজার ৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় কমিশনার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এমন তথ্য জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। সন্ধ্যার আগেই প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে কোনো ধরনের ঝুঁকি বা চাপ অনুভূত হচ্ছে না। এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ৫২টি অভিযোগ পাওয়া গেছে এবং সবগুলোরই নিষ্পত্তি করা হয়েছে।

ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন উল্লেখ করে শরফ উদ্দিন বলেন, তাই এই প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য থাকবেন পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য।

এ ছাড়া ঢাকার প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় থাকবে। প্রতিটি কেন্দ্রে দুইজন করে আনসার সদস্য বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন এবং সেগুলোর ফুটেজ রিয়েল-টাইমে আপলোড করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা