সংগৃহিত
খেলা
আরিফুল ইসলাম

ট্রফি নিয়ে আসব দেশে

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে আশিকুর রহমান শিবলী যখন সেঞ্চুরির রান নিয়েছিলেন, তখন অপরপাশে আরিফুল ইসলামের উচ্ছ্বাসটা নজর কেড়েছিল সবার। সেমিফাইনালে ভারতের বিপক্ষে দল যখন বিপর্যয়ে, তখন প্রায় একাই দলকে টেনে নিয়ে যান আরিফুল। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়া দলের অভিজ্ঞ এক সদস্য মিডল অর্ডারের এই ব্যাটার। এরআগেও খেলেছেন একটি যুব বিশ্বকাপ।

মিডলঅর্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা তিনি। বিশ্বকাপের আগে কথা সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আলহামদুলিল্লাহ দলের প্রস্তুতি ভালো আছে। শেষ কয়েকদিন সবাই চেষ্টা করেছে। এখন বাকিটা মাঠের পারফর্মম্যান্সের উপর নির্ভর করবে।

তিনি বলেন, এই বিশ্বকাপ ঘিরে শেষ দেড় বছর ক্যাম্প করেছি ভালো করার জন্যই। আর সত্যি বলতে গেল বছর যখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম তারপর মানসিকভাবে শক্ত আছি অনেক। এখন চিন্তা কেবল বিশ্বকাপ নিয়ে কিভাবে ভালো করা যায়।

আরিফুল আরও বলেন, বুস্ট আপ বলতে, গতবার যা হয়েছে সেটা ভুলে গেছি ভাই। ওটা নিয়ে বেশি চিন্তা করছি না, নতুন করে খেলতে হবে। ক্রিকেট তো আর এক থাকে না, প্রতিদিন আপপেট হচ্ছে, এবার কি হবে জানিনা তবে চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জিং বলতে সেখানে কখনো খেলা হয়নি একটু অজানা। না চেনা জানা জায়গা। তবে প্রাকটিস রয়েছে যেহেতু সমস্যা কেটে যাবে আশা করি। সবমিলিয়ে বলব খারাপ হবে না ভালো হবে। যেখানেই খেলি না কেন দলের জন্যই খেলব। আমি যেখানে ব্যাট করি অবশ্যই আমার রোলটা বড়। আমার চেষ্টা থাকবে দলের যে পরিস্থিতি থাকবে সেটা থেকে ভালো করা। স্কোরবোর্ডে যা ডিমান্ড থাকবে সেই অনুযায়ী খেলতে পারা।

স্পিন বোলিং প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমি তো পার্ট টাইমার স্পিনার। আমি শুধু এনজয় করার চেষ্টা করি, যখন বোলিং দুই তিন ওভার করি দলের স্বার্থেই করি। আমি এনজয় করেই বোলিং করার চেষ্টা থাকবে যদি সুযোগ আসে। বাড়তি চাপ নিই না আর কি। নেটে এমনি করেছি, মনোযোগ দিয়েই বল করছি। এখন কন্ডিশন জানা নেই, বেশি কঠিন হবে না আশা করি। ওখানে রান হয়। বোলাররা চাইলে ভালো বোলিং করতে পারে। সবার জন্যই সহজ হবে।

শিরোপা জয়ের পরিকল্পনা সম্পর্কে আরিফুল বলেন, সবার প্রত্যাশা থাকে শিরোপা জয়ের। ট্রফি নিয়ে আসব দেশে, আমাদের টার্গেটও সেটাই আছে। ওভার কনফিডেন্ট না প্রত্যেকের ভিতরে নিজেদের সেরাটা দিতে চাই। সেই যারা ভালো খেলবে তারাই জিতবে।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা