ছবি: সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি

আমার বাঙলা ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার (২৪ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ এ তথ্য প্রকাশ করেছে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি স্পষ্ট করেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে বিসিবি অস্বীকৃতি জানানোয়, টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে সুযোগ দেওয়া ছাড়া আইসিসির হাতে আর কোনো পথ খোলা ছিল না।

এর আগে গত বুধবার আইসিসি সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসছে না।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে মাঠে নামবে—সব ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ নেপাল।

এদিকে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পায়নি ক্রিকবাজ। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিষয়টি নিয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্র...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা