সংগৃহীত
সারাদেশ

টঙ্গীর ময়দান হস্তান্তর, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

গাজীপুর প্রতিনিধি

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর টঙ্গীর তুরাগ নদের তীরের ময়দান গাজীপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কেন্দ্রীয় সমন্বয় কমিটির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তাবলীগ জামাতের শুরায়ে নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ছয় দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিল, আমরা তা পূরণ করে ইজতেমা সম্পন্ন করেছি।

তিনি বলেন, আমরা আশা করি এবার সরকারি সিদ্ধান্ত মেনে বিশ্ব ইজতেমার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, গাজীপুরের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমা পরিচালনার তিন সদস্যের কমিটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা ইজতেমা ময়দান প্রথম পর্বের আয়োজক কমিটির কাছ থেকে বুঝে নিয়েছি। যথাযথ নিয়মে পরবর্তী পক্ষকে ময়দান হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দান হস্তান্তরের সময় গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার দুপুরের পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বিদের কাছে টঙ্গীর ময়দান বুঝিয়ে দেওয়া হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তিনদিনের এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম।

এর আগে বুধবার শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমা দুটি ধাপে পালন করেছে শুরায়ি নেজাম তাবলীগ জামাত বাংলাদেশ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা