ছবি: সংগৃহীত
জাতীয়

জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত

আমার বাঙলা ডেস্ক

প্রত্যাহারের দুই মাস পর এবার বরখাস্ত হলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার নাজমুল করিম খান। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে যাতায়াতের ঘটনায় দুই মাস আগে প্রত্যাহার করা হয়েছিল।

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

এর আগে চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পরে ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে জিএমপি কমিশনার থেকে নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা