ছবি: সংগৃহীত
রাজনীতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাচ্ছে

আমার বাঙলা ডেস্ক

বিভিন্ন অজুহাত তুলে জামায়াতে ইসলামী দেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বরদ্বেশ্বরী বাজার ও রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দেশ তখনই উন্নয়নের শিখরে যেতে পারে, যখন জনগণ ঐক্যবদ্ধ হয়। যখন জনগণ চায় আমরা উন্নতি করব। জনগণের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব-বিবাদ, ফিতনা, ঝগড়া-ঝাটি যদি থাকে, তাহলে কি উন্নতি হতে পারে?

যখন গণঅভ্যুত্থান হলো, তখন ভেবেছিলাম এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম কিছু কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আমরা মনে করি, সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না।'

তিনি আরও বলেন, ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। ভোট দেওয়ার সুযোগ এসেছে। যেভাবে দেশের উন্নতি হয়, আমরা সেভাবে ভোট দেবো। আমরা যদি সরকারে যেতে পারি, তাহলে কৃষক ভাইদের যে সমস্যাগুলো আছে—বীজের সমস্যা, সারের সমস্যা, পানির সমস্যা, এগুলোর সমাধান করব। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করব।

রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, রুহিয়া থানা হয়েছে, কিন্তু উপজেলা হয়নি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে আমাদের প্রথম কাজ হবে রুহিয়াকে উপজেলায় উন্নীত করা।

কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল, যাকে দেশের মানুষ কোনোদিনই সঠিক পথে পায়নি। যখন দেশের সব মানুষ পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছে, তখন তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। আবার ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে কখনোই থাকেনি, তাদের কি আমরা সমর্থন করতে পারি?

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের একটু আশ্বাস দিতে পারি যে, আপনারা কেউ হতাশ হবেন না। ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের কেউ ফুলের টোকাও দিতে পারবে না।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা