ছবি: প্রতিনিধি
রাজনীতি

জনগণের কথা বলবে সংসদ, থাকবে না সন্ত্রাস ও তোষামোদ: সালাহউদ্দিন আহমদ

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতের সংসদ হবে জনগণের প্রকৃত কণ্ঠস্বরের প্রতিফলন। সেখানে সন্ত্রাস, অনৈতিকতা কিংবা তোষামোদের কোনো জায়গা থাকবে না।
তিনি বলেন, “আমরা এমন একটি সংসদ গড়তে চাই যেখানে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে খোলামেলা ও সাহসী আলোচনা হবে। অন্ধ প্রশংসার রাজনীতি নয়, গঠনমূলক সমালোচনাই হবে সংসদের সৌন্দর্য।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মানুষের কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ও জনবান্ধব আইন প্রণয়নই দেশকে এগিয়ে নেবে। একটি দায়িত্বশীল সংসদ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়, এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন একটি নতুন অঙ্গীকারের প্রতীক হবে।”
তিনি আরও বলেন, জাতির ভবিষ্যৎ নির্ধারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার চকরিয়া পৌরসভা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা