জাতীয়

‘ছাগলকাণ্ডে’র মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের জামিন নামঞ্জুর করে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানিতে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

সকালে মতিউরকে কারাগার থেকে আদালতে আনা হয়। এর পর গত ২১ জানুয়ারি দুদকের পক্ষ থেকে করা সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। দুদকের পক্ষে আইনজীবীরা তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে রবিবার (২৬ জানুয়ারি) মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব তাঁর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত বছর ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গেল ৬ জানুয়ারি তিনটি মামলা দায়ের করে দুদক। প্রত্যেক মামলায় মতিউর রহমানকে আসামি করা হয়েছে। তিন মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে মতিউরের স্ত্রী লায়লা কানিজকে।

গত ১৪ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই দিন অস্ত্র আইনে দায়ের করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার জামায়াত নেতা

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা