জাতীয়

আন্দোলনকারী শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে বসার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে আন্দোলন না করে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

রাস্তা বন্ধ করে এ ধরনের আন্দোলন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বা যেকোনো মাঠে গিয়ে এ ধরনের দাবি দাওয়া সংক্রান্ত সমাবেশ করার অনুরোধ করছি। রাস্তায় এমন সমাবেশ করলে দুর্ভোগ বাড়ে। আলোচনার মাধ্যমে সবকিছুরই সমাধান সম্ভব।

তিনি বলেন, ‘গত রবিবার রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হলো সেটা ধৈর্যর সঙ্গে মোকাবিলা করেছে পুলিশ। আশা করছি শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও। তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতি সামলানোর জন্য যা করা প্রয়োজন তা করবে সরকার।

এর আগে গত ৮ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার মতো আন্দোলনকারীদের খোলা মাঠ বেছে নিতে আহ্বান জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী সেদিন বলেন, ‘ইদানিং বিভিন্ন গোষ্ঠী দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে। তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব। যে কারণে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। মিরুপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা। অনুরোধ, দাবি–দাওয়ার ব্যাপারে খোলা মাঠ বেছে নিন। টেবিলে সমস্যা সমাধানের চেষ্টা করুন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা