খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক

গত বছর বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হয়েছিলেন হান্নান সরকার। তার বছর না ঘুরতেই পদটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বয়সভিত্তিক দলে নির্বাচক হিসেবে বেশ ভালো কাজ করেছিলেন তিনি। যার ফলে তাকে গত বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য করেছিল বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে তার চাকরির মেয়াদ ছিল দুই বছর।

তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। বিসিবি সূত্র জানাচ্ছে, এক মাসের নোটিস দিয়ে সরে যাচ্ছেন তিনি। তিনি আরো জানিয়েছেন যে, কোচিংয়ে সময় দিতে চান।

তিনি এই নিয়োগ পেয়েছিলেন ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে। তবে শুরু থেকে বেতন নিয়ে উষ্মা ছিল তার। সে কারণেই তিনি তিনি সরে দাঁড়িয়েছেন।

একটি পত্রিকাকে হান্নান বলেছেন, ‘আমি বিশ্বাস করি, নির্বাচকের পদটি খুবই সম্মানজনক। কিন্তু, বাস্তবতা হলো আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো না। প্রথমত বেতন কম, দ্বিতীয়ত চুক্তিভিত্তিক নিয়োগ। এ ধরনের চাকরিতে বেতন বেশি হলে ঠিক ছিল। দুই বা তিন মেয়াদে চাকরি করলে সঞ্চয় থাকতো। এখন দিন এনে দিন খাওয়ার মতো। এরচেয়ে কোচিং করালে ভবিষ্যৎ আছে। মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথপ্রদর্শক। আশা করি, তিনি জাতীয় দলের প্রধান কোচ হবেন। ভালো কাজ করলে আমরাও একদিন জাতীয় দলে কাজ করার সুযোগ পেতে পারি। বিসিবিতে সম্মানজনক বেতন পেলে কোচ হিসেবে থাকতে চাই।’

দেশের দুই লিগ বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ কোচদের কাজের সবচেয়ে বড় ক্ষেত্র। সেখান থেকে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ থাকে কোচদের। সঙ্গে বিসিবিতেও কোচ হিসেবে সুযোগ থাকে কোচদের। সেখানে থেকে বিপিএল বা ডিপিএলে কাজেও বাধা থাকে না। হান্নান সে পথেই এগোচ্ছেন এখন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা