ফাইল ফটো
সারাদেশ

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

জেলা প্রতিনিধি : চিরিরবন্দরে স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে যাওয়ার পথে কোচের ধাক্কায় বিউটি বেগম (২৩) নামে এক নারী নিহত ও তাঁর আড়াই বছরের শিশু পুত্র রায়হান আলী এবং ব্যাটারি চালিত রিকশাভ্যানের চালক হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহর মোড় নামক স্থানে ঘটেছে।

জানা গেছে, ওই সময় উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দর থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যান যোগে বিউটি বেগম তাঁর শিশু পুত্র রায়হান আলীকে সঙ্গে নিয়ে উপজেলার ক্যানেলের বাজারে পিত্রালয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহর মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক ঢাকা থেকে আসা দ্রুতগামী হানিফ পরিবহন নামে একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে কোচের ধাক্কায় রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের আরোহী বিউটি বেগম মারা যান এবং শিশু পুত্র রায়হান আলীসহ রিকশাভ্যানচালক হাফিজুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। নিহত বিউটি বেগম চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের রবিউল ইসলাম ওরফে আপেলের স্ত্রী ও ছেলে রায়হান আলী এবং আহত রিকশাভ্যানচালক হাফিজুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া থাটারিপাড়ার বর্ততমান চিরিরবন্দর উপজেলার সাহাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। এ সড়ক দূর্ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে অন্তত দেড় ঘন্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে চিরিরবন্দর থানা পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দশমাইল হাইওয়ে থানা পুলিশের দায়িত্বরত এস আই মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক কোচটির পরিচয় সনাক্তকরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা