ছবি: সংগৃহীত
সারাদেশ

চবিতে আওয়ামী লীগপন্থী এক শিক্ষককে শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে শিক্ষার্থীরা আটক করেছেন। শনিবার (১০ জানুয়ারি) ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে উপস্থিত হলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভ ভর্তি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক তদন্ত চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠির ভিত্তিতে তিনি পরীক্ষার দায়িত্ব পালন করতে ক্যাম্পাসে আসেন।

এদিকে তার ক্যাম্পাসে উপস্থিতির খবর পেয়ে চাকসু’র প্রতিনিধিসহ একদল শিক্ষার্থী তাকে আটক করার উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে তিনি আইন বিভাগের পেছনের একটি রাস্তা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে শিক্ষার্থীরা তাকে আটক করে।

চাকসু’র আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের সময়ে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মামলা করেন বলে অভিযোগ করেন তিনি। আইন অনুষদের শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধে এমন একটি মামলা করা হয়েছে বলেও জানান।

তিনি আরও বলেন, অভিযুক্ত শিক্ষক ছাত্রলীগকে সরাসরি সহায়তা করতেন এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে দিকনির্দেশনা দিতেন বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলেও দাবি করা হয়।

চাকসু’র ওই নেতা বলেন, তদন্ত চলমান থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষার দায়িত্ব পেয়ে তিনি ক্যাম্পাসে আসেন। শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করলে তিনি পালানোর চেষ্টা করেন। পালানোর সময় পড়ে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা