ছবি: নিহত কাউসার
সারাদেশ
বিমানবন্দরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে

চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে দুর্ঘটনা: নিহত ১, আহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. কাউসার (২৬) নামে এক হাইসচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফটিকছড়ি থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া একটি হাইসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নাজিরহাটগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইসে থাকা চালক কাউসারসহ সাতজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে পৌঁছানোর আগেই চালক কাউসার মারা যান। আহত অন্যান্য যাত্রীরা সেখানে চিকিৎসাধীন আছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শাহেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করেছে। আহতদের পরিচয় সংগ্রহের কাজ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১ ডিসেম্বর একই ইউনিয়নের মুছাবিয়া এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছিল।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা