নিহত রবিউল ইসলাম৷ ছবি: সংগৃহীত
অপরাধ
উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে তর্ক থেকে হত্যাকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক—স্থানীয়ভাবে পরিচিত পানসল্লা—এক ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৪০)। একই ঘটনায় আহত হয়েছেন তার ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) এবং চাচাত ভাই ইমন (২১)।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে।

স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতি নিয়ে চলমান বৈঠকে বাবুর সঙ্গে একই বাড়ির আরেক বাসিন্দা জসিম (৪৮)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে একসময় জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। মুহূর্তের মধ্যে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

বাবুকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই বাচ্চু এবং চাচাত ভাই ইমনও ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর এলাকাবাসী জসিমকে একটি স্থানীয় হোটেলে আটকে রাখে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের ক্ষোভ ও উত্তেজনার কারণে এখনো পর্যন্ত জসিমকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া রাতেই ঘটনাস্থল থেকে জানান—
“আমি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। স্থানীয়দের উত্তেজনার কারণে ঘাতককে নিরাপদে থানায় নেওয়া এখনো সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানানো হবে।”

নিহত রবিউল ইসলাম বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকায় ব্যবসা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমার বাঙলা/আবীর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা