ছবি: সংগৃহীত
অপরাধ

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কোতোয়ালি থানার কাছাকাছি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহতের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাব-৭–এর সহযোগিতায় যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে মো. মনির নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে নিহত ইসমাইলের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে আদালতে জমা দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৩ ডিসেম্বর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোড এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপর দুই আসামি রাজু ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি টিপছোরা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জানা যায়, কয়েক দিন আগে মধ্যরাতে সাইকেল চালিয়ে ফিরিঙ্গী বাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালি-মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মো. ইসমাইল (৩০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও তিনি নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় বসবাস করতেন। ইসমাইল নগরীতে ভ্রাম্যমাণ চা বিক্রেতা হিসেবে কাজ করতেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা