সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
আমির হামজা বলেন, বাজেট তখনই অর্থবহ হবে যখন তা সঠিকভাবে কার্যকর করা যাবে। তবে সরকারের বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন হয়ে পড়বে। তিনি যোগ করেন, সেজন্যই আমি বলেছিলাম, বাজেটের আকার ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা ধরা হলে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঋণের বোঝা আমাদের ওপর আসত না।
সেজন্য কিছু পণ্যে দাম বাড়ানো-কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন তিনি।
তিনি বলেন, নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে।
আমার বাঙলা/ রাব্বি