ছবি: সংগৃহীত
সারাদেশ
.স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এ অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র-জনতা।

সরেজমিনে গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) অবরোধকারীদের সড়কে দেখা গেলেও আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) কাউকে সড়কে দেখা যায়নি। তবে জেলা শহরসহ আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অবরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি এখনো থমথমে।

স্থানীয় লোকজন ঘর থেকে বের হচ্ছে না। এদিকে শহরতলীর দোকানপাটও খোলেনি। উদ্ভুত পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য আহুত ১৪৪ ধারা বহাল রয়েছে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। এর আগে অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের গতকাল শনিবার রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। তাদের অনেকেই ফিরে গেছেন গন্তব্যে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা