সংগৃহীত ছবি
সারাদেশ

কয়লা বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে নিহত ২

জেলা প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং নিরাপত্তাকর্মী রাশেদ জাওয়ারদার (২২)।

সরওয়ার আলমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। তার বাবার নাম আবদুর রহমান। তিনি বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন। রাশেদ জাওয়ারদারের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামে। তার বাবার নাম আবদুর রাজ্জাক। তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, ভোরে ২ যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। তাদের ধরার চেষ্টা করলে দুই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু প...

মধ্যপ্রাচ্য সংকটে সবজি রপ্তানি বন্ধ

আকাশপথে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে সবজি পাঠ...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা