সংগৃহিত
লাইফস্টাইল

কোমর ব্যথা দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: বাসা কিংবা অফিসে হঠাৎ হঠাৎ কোমরে ব্যথায় কাতর হন অনেকে। বর্তমানে এই সমস্যা অনেক বেড়ে চলেছে। এর বড় কারণ হলো, এখনকার বেশিরভাগ কাজই সারাদিন বসে থেকে করা হয়। কম্পিউটারের সামনে একবার কাজে বসলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। উঠে কিছুটা সময় হাঁটাহাঁটি করার সুযোগও থাকে না অনেকের। সেইসঙ্গে শরীরচর্চার অভাব, খাবারে অনিয়ম তো রয়েছেই। কোমরে ব্যথা হলে তা দূর করার জন্য বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক-

১) নিয়মিত ব্যায়াম করুন:

কোমরে ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে নিয়মিত এক্সারসাইজ করার বিকল্প নেই। প্রতিদিন নিয়ম মেনে ব্যায়াম করলে কোমর ও পিঠে ব্যথা থেকে বাঁচতে পারবেন। এক্ষেত্রে হালকা ব্যায়াম করলে আরাম পাওয়া যায়। তবে অনেক সময় ব্যথা হলে ব্যায়াম করতে নিষেধ করা হয়। তাই আগে জেনে নিন আপনার ব্যথার ধরন কেমন। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যায়াম করতে পারেন।

২) সরিষার তেল ও রসুনের ব্যবহার:

সরিষের তেল, রসুন, কালো জিরা একটি পাত্রে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। মিশ্রণটি কিছুক্ষণ রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। সহনশীল পর্যায়ে এলে সেই তেল কোমরে ম্যাসাজ করুন। এই তেল ব্যবহার করলে কোমরে ব্যথায় আরাম মিলবে। তবে খুব বেশি গরম অবস্থায় ব্যবহার করবেন না। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩) হট ওয়াটার ব্যাগ ব্যবহার:

কোমর ব্যথায় যেসব ঘরোয়া টোটকা আপনাকে আরাম দিতে পারে তার একটি হলো হট ওয়াটার ব্যাগ ব্যবহার। কোমরে ব্যথা দেখা দিলে হট ব্যাগ দিলে আরাম পাবেন। হট ব্যাগ ব্যবহারের আগে একটু সরষের তেলও ম্যাসাজ করে নিতে পারেন। এতে যন্ত্রণা কমে আসবে অনেকটাই।

৪) ইউকেলিপটাসের তেল ব্যবহার:

কোমরর ব্যথা থেকে মুক্তি দিতে পারে ইউকেলিপটাসের তেল। এই তেল ব্যবহার করলে দ্রুত আরাম পাবেন। কারণ ইউক্যালিপটাস তেল যন্ত্রণা কমাতে দারুণ সাহায্য করে। সেইসঙ্গে বাতের যন্ত্রণা থেকেও মুক্তি দিতে সাহায্য করবে এটি। তাই কোমর ব্যথা হলে ইউকেলিপটাসের তেল ব্যবহার করুন।

৫) ওজন নিয়ন্ত্রণ:

সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। আপনার যদি নিয়মিত কোমর ব্যথা হয় তাহলে ওজনের দিকে খেয়াল করুন। হতে পারে তা বাড়তি ওজনের ফল। কারণ ওজন বেশি হলে অনেক সময় কোমর বা পায়ের যন্ত্রণা বাড়তে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যকর খাবার, ঘুম, শরীরচর্চা- সবদিকে খেয়াল রাখুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা