ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টার দিকে কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্যবৃন্দ, জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের অন্তত ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এরপর বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে মিরপুর ওয়াপদা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

এর আগে গতকাল রাত ১০টার দিকে মরহুমের গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গতকাল কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। পরে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা