সংগৃহিত
সারাদেশ
পরকীয়া প্রেম

কুমিল্লায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার হোমনায় পরকীয়ার জেরে প্রবাসফেরত স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২৭ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের স্ত্রী শাহনাজ বেগম (৩৫), হোমনার কারারকান্দি এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে মো. কুদ্দুস (৩২), মঙ্গলকান্দি গ্রামের মানিক মিয়ার ছেলে আব্দুল খালেক (২৮) ও কারারকান্দি গ্রামের মৃত সাধন মিয়ার ছেলে মো. রাজিব (২৬)।

(এপিপি) আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত সরকারি কৌঁসুলি।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল জলিলের (৪৫) স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল হোমনা উপজেলার গোয়ারী ভাঙ্গা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে টিউবওয়েল ব্যবসায়ী মো. শাহজাহানের। এর জের ধরে ২০১৩ সালের ৯ জুন চিকিৎসার কথা বলে জলিলকে ঢাকায় নেন স্ত্রী শাহনাজ বেগম। পরে ঢাকা থেকে ফেরার পথে পরিকল্পিতভাবে আসামি কুদ্দুস, খালেক ও রাজিবকে সঙ্গে নিয়ে আব্দুল জলিলকে হত্যা করে রাস্তায় ফেলে যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল বাকী। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে জামিনে বের হয়ে পালিয়ে যান স্ত্রী শাহনাজ বেগমসহ হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিরা। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই আব্দুল্লাহ আল বাকী।

২০১৪ সালের ১৫ অক্টোবর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও যুক্তিতর্ক শুনানি হয়। বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে নিহত জলিলের স্ত্রী শাহনাজ বেগম, আসামি কুদ্দুস, খালেক ও রাজিবের মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জলিলের স্ত্রী শাহনাজ বেগমের পরকীয়া প্রেমিক শাহজাহানের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা