সংগৃহীত
সারাদেশ

কালিয়াকৈরে বাসচাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলাবৃষ্টি পেট্রোল পাম্পের সামনে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার (৯ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)। এ ছাড়া আজিজুল নামে একজন আহত হয়েছেন।

তারা বন্ধুকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে বাড়িতে ফিরছিলেন।

নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। একপর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছায়। গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি ইউটার্ন নিচ্ছিল।

এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই নাসির উদ্দিন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

একপর্যায়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা