ছবি-সংগৃহীত
প্রবাস

কানাডায় নিহত শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক: কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের (২১) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) কানাডার স্থানীয় সময় জোহর পর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশর কমিউনিটি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন কমিউনিটিরা ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ির চাপায় নিহত হন মুনমুন। তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে।এ সপ্তাহে ঢাকায় স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী নিহত মুনমুনের বাবা-মা দুজনেই চিকিৎসক, তারা ঢাকায় থাকেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো মুনমুন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা