বিনোদন
চলচ্চিত্র নির্মাতা হানিফ পালোয়ান

কলকাতায় পুরস্কৃত আসিফ মো: নজরুলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শূণ্যতা’


বিনোদন প্রতিবেদক: পশ্চিমবঙ্গের কলকাতায় হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেল মিডিয়া কর্মী আসিফ মোঃ নজরুলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শূণ্যতা’। ৬মিনিট ৩০ সেকেন্ড ব্যপ্তি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন হানিফ পালোয়ান। সম্প্রতি কলকাতার পঞ্চম আন্তর্জাতিক হট্টমেলা চলচ্চিত্র উৎসবে এটি বেস্ট ইমোশোনাল কন্টেইন্ড এন্ড এ্যাকটিং ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, নিতান্তই সখের বশত আমি গ্রুপের ছেলে মেয়েদের নিয়ে একই দিনে স্বপ্ল বাজেটে দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি। এরমধ্যে প্রথমটি ২০২০ সালে একই উতসবে পুরস্কৃত হয়। সেটি ছিল ১৩ মিনিটের। হট্টমেলা চলচ্চিত্র উৎসবের জন্য এটি জমা দেয়া হয় -২০২২ সালে কিন্তু করোনার প্রভাব থাকায় গত বছর আয়োজকরা অনুষ্ঠান বাতিল করেন। একই ভাবে এ বছর অনুষ্ঠানের আয়োজন করলে চলচ্চিত্রটি জমা দিলে তা উতসবের জন্য মনোনীত হয়।
সম্প্রতি কলকাতার মোহিত মিত্র অডোটোরিয়ামে (পাইকপাড়া) প্রায় ১৮টি দেশের চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। যার মধ্যে ছিল মিউজিক ভিডিও,ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, ট্রাভেল শো ফিকশান সিনেমা। বাংলাদেশ থেকে মনোনীত হয় দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘শুণ্যতা’ ছাড়া অন্যটি ছিল পথিক শহিদুলের ডকুমেন্টারি ফিল্ম ‘স্বরুপকথা’। উৎসবে ১ মিনিট থেকে ৪০ মিনিটের চলচ্চিত্রও ছিল স্থান পায়। দু’দিনব্যাপী এই উৎসবের সমাপনীতে নির্মাতাদের মাঝে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়। আসিফ নজরুল এ সাফল্যের জন্য হট্টমেলা এবং তার গ্রæপের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা