নিহত দুই যুবক। ছবি: সংগৃহীত
অপরাধ
প্রতিবাদে সড়ক অবরোধ

কক্সবাজারে যুবদলের দুই নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে হেলমেট পরা হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। হামলায় গুলিবিদ্ধ হন লারপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দুইজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত সাইফুল ও ফারুক জানান, কলাতলী মোড় থেকে মোটরসাইকেলে করে বাসটার্মিনালের দিকে যাওয়ার সময় কাটা পাহাড় এলাকায় দুই মোটরসাইকেল আরোহী তাদের পিছু নেয়। একপর্যায়ে কাছে এসে পেছন থেকে গুলি ছোড়া হয়। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও পরে ধারাবাহিক গুলিতে তারা আহত হন।

ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে বাইপাস সড়কের বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে যুবদলের নেতাকর্মী ও স্থানীয় জনতা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে হামলাকারীদের গ্রেপ্তারসহ ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, গুলিবিদ্ধ দুইজনই সংগঠনের সক্রিয় কর্মী। এ ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কর্মকর্তারা আশ্বাস দেন, হামলার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, “প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর জানুয়ারিতে একই পরিবারের সদস্য সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সার ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয়েছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা