ছবি সংগৃহিত
জাতীয়

কক্সবাজারে পাহাড় ধস, নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বুধবার (১৯ জুন) ভোররাতে বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

তিনি জানান, আজ ভোর রাতের দিকে ক্যাম্প-৯ ও ১০ এর পানবাজার এবং হাকিমপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে কয়েকটি বসতি। পানবাজার ক্যাম্পে স্থানীয় একজনসহ ৫ জন ও হাকিমপাড়া ক্যাম্পে ৪ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন মো. হারেছ (১২), ফুতুনি (৩৪), মো. কালাম, সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, হোসেন আহমদ (৩২), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (২৮) ও তাদের সন্তান আবদুল করিম (৪)।

নিহতদের মরদেহ উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

এপিবিএন কর্মকর্তা জানান, পুলিশ ও ক্যাম্পের লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার অভিযান অভ্যাহত রেখেছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা