উদ্ধারকৃত অস্ত্র
অপরাধ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানের সময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে ক্যাম্প-১৫ এর এইচ/১ ব্লকে অভিযান পরিচালনা করা হয়। এপিবিএন সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারীর অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্লকের ইটের সলিং রাস্তা এবং ব্র্যাক লার্নিং সেন্টারের উত্তর-পশ্চিম পাশের একটি খালি জায়গা থেকে সাদা গেঞ্জিতে মোড়ানো পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান এবং দুটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উখিয়া থানা হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা