সংগৃহীত
সারাদেশ

এক গ্রামে এক বাড়ি, দুজন মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ একটি জনবহুল দেশ। আয়তনের তুলনায় এ দেশে বেশি মানুষের বাস। আর তার কারণে নাগরিক সেবা পেতে হিমশিম খেতে হয়। এ দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১৭১ জন। এর মাঝেই একটি গ্রামে মাত্র একটি বাড়ি আছে। আর সেই বাড়িতে দুজন মানুষ থাকেন; তাও জনসংখ্যার ভারে নুয়ে পড়া বাংলাদেশে- একটু ধাক্কা খেতে হয়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের গ্রাম উমানাথপুর। এ গ্রামে থাকেন স্বামী-স্ত্রী সিরাজুল সরকার (৭৫) ও মনোয়ারা খাতুন (৬০)। পুরো গ্রামে আর কোনো মানুষ নেই।

উমানাথপুরের আশপাশের গ্রামের বাসিন্দারা বলছেন, এখানকার ভূমি মানচিত্রেও এ গ্রামের অস্তিত্ব আছে। উমানাথপুর নামে রয়েছে আলাদা মৌজাও। ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থান এ গ্রামটির।

উমানাথপুর গ্রামের একমাত্র বাড়িটি ২৫ শতক জমির উপর। রয়েছে দুটি বসতঘর, একটি গোয়ালঘর, পুকুর ও টয়লেট। এই বাড়ি ও এর আশপাশ ঘিরেই গ্রামটি। অন্যের জমির আইল দিয়ে এ বাড়িতে যেতে হয়। এ গ্রামের জেএল নম্বর ১১৬। গ্রামের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ। আশপাশের গ্রামগুলো হলো—রামগোবিন্দপুর, হরিপুর, উদয়রামপুর, রাধাবল্লভপুর, সাহেবনগর, চন্দ্রনগর, ব্রম্মিনগাতি, চড়াকোণা ও রামকৃষ্ণপুর।

উমানাথপুরের একটিমাত্র বাড়ির কর্তা দলিল লেখক সিরাজুল সরকার জানান, সাড়ে তিনবছর আগে তার ছেলে শরীফুল আলমের মৃত্যু হয়। শরীফুলের বিধবা স্ত্রী দুই সন্তান নিয়ে চলে যান। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীই এখানে আছেন।

জানা যায়, সিরাজুল সরকারের বাবা রমজান আলী সরকার ১৯৬৫ সালে পাশের রামগোবিন্দপুর গ্রাম থেকে এখানে এসে বসতি স্থাপন করেন । বাবা মারা যাওয়ার পর থেকে তিনি পরিবার নিয়ে এ বাড়িতে বাস করছেন। তার আরেক ভাই কাছাকাছি হরিপুর গ্রামে থাকেন।

সিরাজুল সরকারের বাবা স্থানীয় রাজীবপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত ওয়ার্ড মেম্বার ছিলেন । সিরাজুল নিজেও এই ইউনিয়ন থেকে দুইবার ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছিলেন বলে জানান বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির।

সিরাজুল সরকারের অভিযোগ, একটি মহল তাকে এখান থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে । এ কারণে দেড় বছর আগে তিনি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এখনো হুমকি পাচ্ছেন।
রামগোবিন্দপুর গ্রামের বাসিন্দা নুরুল হক পারভেজ বলেন, বাল্যকাল থেকেই আমরা এ উমানাথপুর গ্রামের অস্তিত্ব দেখে আসছি। এই গ্রামের একমাত্র বাড়িটিতে যাতায়াতের রাস্তাটি প্রশস্ত করে দিলে বাড়িরে লোকজনের চলাচলে অনেক সুবিধা হতো।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, এই রকম গ্রাম তো কোথাও থাকার কথা নয়। এর আগে জানা ছিল না। এখন খোঁজ নিয়ে দেখা হবে কোন নীতিমালায় এই গ্রামটি হয়েছিল। গ্রামটি পরিদর্শন করে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা