রাজনীতি

একটি ইসলামী দল এখনো তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

একটি ইসলামী দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যেম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ইসলামী দলটি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত্যের পথে না গিয়ে বিভাজনের দিকে এগিয়ে যাচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কৃষকদলের সমাবেশে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে হত্যার দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানের ওপর চাপানো হচ্ছে। এটি আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল।’

বিএনপির এই নেতা বলেন, ‘নিপীড়ন-নির্যাতনের প্রতীক তারেক রহমান। তাঁকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে ছিল এবং দলে অপকর্মকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘একটি ইসলামি দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত্যের পথে না এগিয়ে দলটি বিভাজনের দিকে এগোচ্ছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচন পেছানোর যে অপচেষ্টা করছে তা জনগণ মেনে নেবে না।’

আমারকাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা