সারাদেশ

ঈদে  দাগণভূঞায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের আহ্বান

ফেনী (দাগণভূঞা) প্রতিনিধি

ঈদুল ফিতরকে সামনে রেখে দাগণভূঞা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দাগণভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান। বিশেষ করে সিএনজি চালক ও সাধারণ যাত্রীদের অপরাধ প্রতিরোধে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি দাগণভূঞা থানার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় ওসি লুৎফর রহমান বলেন, "সুশৃঙ্খল সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর, তবে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।"

সভায় আরও উপস্থিত ছিলেন দাগণভূঞা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার আলম, সুশাসনের জন্য নাগরিক কমিটির দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন এবং দাগণভূঞা বাজার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তারা বলেন, "অপরাধ রোধে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দাগণভূঞা গড়ে তুলতে।"

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের হটলাইন নম্বরে যে কোনো অপরাধমূলক কার্যকলাপের তথ্য দ্রুত জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে সিএনজি চালক ও ব্যবসায়ীদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়, যাতে তারা অচেনা বা সন্দেহভাজন যাত্রীদের বিষয়ে সতর্ক থাকেন এবং প্রয়োজনে দ্রুত থানায় তথ্য প্রদান করেন।

সবশেষে, সবার সম্মিলিত প্রচেষ্টায় দাগণভূঞাকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা