সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানের সামরিক মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশেষ সামরিক মহড়া শুরু করেছে দেশটির সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্স, ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স, বিমানবাহিনী ও নৌবাহিনীর অংশগ্রহণে এই মহড়া শুরু হয়েছে।

মূলত ৫৮৩ কিলোমিটার এলাকাজুড়ে এই মহড়া শুরু হয়েছে, যা দক্ষিণ উপকূলীয় স্ট্রিপ থেকে দেশের অভ্যন্তরে ৪০০ কিলোমিটার গভীরে ও বিমান নজরদারি এলাকা পর্যন্ত বিস্তৃত।

এমন এক সময় ইরান এই সামরিক মহড়া শুরু করলো যখন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির তীব্র উত্তেজনা চলছে। পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যেই এই উত্তেজনা শুরু হয়।

ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় ড্রোন, রকেট, লোটারিং গোলাবারুদ ও স্ট্যান্ড-অফ অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

বেলুচিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দুদিন যেতে না যেতেই এই হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালিয়েছে পাকিস্তান। সূত্র: প্রেসটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা