ইবি প্রতিনিধি
সারাদেশ

ইবিতে সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণে করলেন ছাত্রদল সহ-সভাপতি জহির

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি ও নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে নবীন সদস্যদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে ক্যাম্পাসে এসেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জহির রায়হান বলেন, “গত চারটি নির্বাচন আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে, যা ভবিষ্যতের জন্য গুরুত্ব বহন করছে। শিক্ষার্থীদের সঙ্গে খুব অল্প সময় কাজ করার সুযোগ পেয়েছি, তবুও তাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি—আলহামদুলিল্লাহ।”

তিনি আরও বলেন, “শিবিরের প্রার্থীরা দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছে, ফলে তাদের প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা এত বছর হলে থাকতে পারেননি, তাই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগও তুলনামূলকভাবে কম হয়েছে। নির্বাচনে কেবল দল নয়, প্রার্থী ব্যক্তির গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি অভিযোগ করে বলেন, “হলগুলো এখনো পরোক্ষভাবে শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে; তাদের অঘোষিত কমিটিও সক্রিয়। আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় থাকতে পারিনি। এমনকি ডাকসু নির্বাচনের ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে, সে বিষয়েও কোনো স্বচ্ছতা ছিল না। নীলক্ষেতের মতো জায়গায় ব্যালট ছাপানো নিঃসন্দেহে নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত।”

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, “যেহেতু তারা নিজেদের ইসলামী সংগঠন দাবি করে, সেহেতু ইসলামের সব নিয়ম মেনে চলাই উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) প্রকাশ্যে যুদ্ধ করেছেন, প্রকাশ্যে মক্কা বিজয় করেছেন—কিন্তু তারা সবকিছু গোপনে করতে অভ্যস্ত।”।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বাজারে ফের বাড়ল মাছ-মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চলতি সপ্তাহে আরও এক দফ...

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহ...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা