সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় খনিতে ধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে এখনো কয়েক ডজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় দুর্যোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানান, ভারী বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাত্রা দ্বীপের একটি প্রত্যন্ত স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।

তিনি বলেছেন, মূলত একটি সোনার খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন চাপা পড়েছেন। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইলহাম ওয়াহাব আরও বলেন, ভূমিধসের ঘটনায় ৩ জন আহত হয়েছেন ও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন।

খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জটিজুড়ে লাইসেন্সবিহীন বহু খনি রয়েছে। সেখানের পরিত্যাক্ত সাইটগুলোতে স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সোনার সন্ধান করে থাকে।

ইলহাম খনিটি অবৈধ কিনা তা নিশ্চিত করতে পারেনি। তবে তিনি বলেছেন, নিখোঁজদের সন্ধানের প্রচেষ্টা চলমান থাকায় সাইটের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, দুর্গম অবস্থানের কারণে উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ পুলিশ, সেনা ও বেসামরিক ব্যক্তিদেরসহ উদ্ধারকারীদের ঘণ্টার পর ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছাতে হচ্ছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা