ছবি: সংগৃহীত
জাতীয়

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আমার বাঙলা ডেস্ক

দু্ইদিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা।

সফরকালে অধ্যাপক ইউনূস সোমবার রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)- ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

ওই দিনই তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি, জিবুতির প্রধানমন্ত্রী, এফএও মহাপরিচালক কু দংইউ এবং ব্রাজিলের কৃষিবিদ ও লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে পৃথক বৈঠক করেন।

সোমবার এফএও সদর দপ্তরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে সংস্থার মহাপরিচালক কু দংইউ উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি প্রেসিডেন্ট লুলা ও কু দংইউুএর সঙ্গে ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে গঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স’-এর নতুন কার্যালয় উদ্বোধন করেন।

মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাও রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিনই ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারাও রোমের হোটেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রবিবার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাড) প্রেসিডেন্ট আলভারো লারিও রোমে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে গত রবিবার ইতালির রাজধানী রোমে পৌঁছান।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা