ছবি: আমার বাঙলা
সারাদেশ

আ. লীগ নেতার বিরুদ্ধে জমি ক্রয়-বিক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা।

শনিবার (১০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতা আবুল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী নেতা পাবেল আহমদ রাফি নামে এক ভুক্তভোগী। রাফি মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার রাজু আহমেদ সাজন মিয়ার ছেলে।

তিনি বলেন, গত ৬ জানুয়ারি মনুমুখ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল চৌধুরী, তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কথাবার্তা ও বিভ্রান্তিকর বক্তব্য দেন।

পাবেল জানান, তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। প্রয়োজন ব্যতীত তিনি মৌলভীবাজারে আসেন না। গত বছর তার দুটি সিএনজি, একটি গরু ও দুটি দোকান চুরি হয়। এসব ঘটনার কারণে তাকে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। আবুলদের সঙ্গে পারিবারিক কোন্দলের কারণে অলৌকিকভাবে এসব ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এ যাবৎকাল তিনি কোনো মামলার বাদী কিংবা সাক্ষী হননি। বৈষম্যবিরোধী কোনো মামলার সঙ্গেও তার কোনো সংশ্লিষ্টতা নেই। কাউকে গ্রেপ্তার বা হুমকি দেওয়ার কোনো প্রমাণ ছাড়া অযথা তার মানহানির উদ্দেশ্যে আবুল চৌধুরী মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবরে ২৪/১২/২০২৫ ইং তারিখে একটি দরখাস্ত করেন। ওই আবেদন বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি আরও বলেন, আবুল চৌধুরীর সঙ্গে তার পরিবারের জমিজমা ক্রয়-বিক্রয় সংক্রান্ত টাকা আত্মসাতের জের ধরে দ্বন্দ্ব রয়েছে। আবুল আওয়ামী লীগের নেতা হওয়ায় প্রশাসন যেন তাকে না ধরে, সে জন্য তিনি মিথ্যা অপচেষ্টা চালাচ্ছেন।

পাবেল আরও অভিযোগ করেন, তার পরিবারের ৭১ লাখ টাকা আবুল ও তার সহযোগীরা আত্মসাৎ করেছেন, যা এলাকার সবাই জানে। তার পরিবার যাতে এই টাকা উদ্ধারে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে না পারে, সে জন্যই এই অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে ব্যাংকের কাগজপত্র ও বায়নাপত্রের প্রমাণ রয়েছে। তিনি বায়নাকৃত জমির বিক্রেতার সঙ্গে যোগসাজশে তার ভাই লিলু মিয়া জনৈক আহসান উল্লাহর কাছ থেকে গোপনে জমি ক্রয় করে উভয়ে লন্ডন চলে যান। বর্তমানে লিলু দেশে এলে বিচার-সালিশের চেষ্টা করেও এলাকার মুরুব্বিরা বারবার ব্যর্থ হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচা ছানু মিয়া, ফুফা লৎফুর রহমান প্রমুখ।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা