সংগৃহিত
আন্তর্জাতিক

আর্থিক দুর্নীতি মামলার চার্জশিটে প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নাম আর্থিক দুর্নীতির এক মামলার চার্জশিটে প্রথমবারের মতো উঠেছে। দেশটির অর্থনৈতিক গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে। দেশটির হরিয়ানা রাজ্যে পাঁচ এক জমির কথিত কেনাবেচার জন্য ইডির চার্জশিটি তার নাম উঠেছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, একই চার্জশিটে নাম রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রেরও। তবে এই মামলায় তাদের কাউকে ‘‘অভিযুক্ত’’ হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।

এছাড়া অনাবাসী ভারতীয় ব্যবসায়ী সি সি থাম্পি ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সুমিত চাড্ডার বিরুদ্ধেও ইডি এই চার্জশিট দাখিল করেছে। ইডির অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ব্যবসার ডিলার সঞ্জয় ভান্ডারির অর্থ লুকিয়ে রাখতে সহায়তা করেছেন তারা। ভারতের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে সঞ্জয় ভান্ডারির বিরুদ্ধে। বর্তমানে পলাতক রয়েছেন তিনি।

দিল্লি-ভিত্তিক রিয়েল এস্টেট এজেন্ট এইচ এল পাহওয়ার সাথে প্রিয়াঙ্কা গান্ধীর লেনদেনের কথা উল্লেখ করেছে ইডি। ২০০৬ সালে ফরিদাবাদে তার কৃষি জমি প্রিয়াঙ্কা গান্ধীর কাছে বিক্রি করেছিলেন। এর চার বছর পর পুনরায় এল পাহওয়ার সেই জমি প্রিয়াঙ্কার কাছ থেকে কিনে নেয়।

ইডি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, ২০০৬ সালের এপ্রিলে ফরিদাবাদের আমিপুর গ্রামে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর নামে একটি বাড়ি কেনা হয়েছিল এবং একই সময়ে পাহওয়ার কাছে সেই বাড়িকে জমি দেখিয়ে পুনরায় বিক্রি করা হয়।

পাহওয়ার কাছ থেকে রবার্ট ভদ্র ২০০৫ ও ২০০৬ সালের মাঝে আমিপুরে ৪০ দশমিক ৮ একর জমি কিনেছিলেন। পরে ২০১০ সালের ডিসেম্বর তার কাছে সেই জমির পুরোটাই বিক্রি করেন রবার্ট। এছাড়া প্রায় একই ধরনের ৪৮৬ একর জমি কেনার জন্য থামপির সাথে চুক্তি করেছিল রবার্ট ভদ্র। ২০২০ সালে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হন থামপি।

এর আগে, অনিয়মের অভিযোগে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র। তবে তিনি কোনও ধরনের অনিয়ম করেননি বলে দাবি করেছিলেন। এবারই প্রথম কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ইডির চার্জশিটে নাম উঠল তার। সূত্র: এনডিটিভি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা