সংগৃহিত
খেলা

আমি মানুষ, মেশিন নই

ক্রীড়া ডেস্ক: গত বিপিএলে মোহাম্মদ রিজওয়ান ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সেবার ধারাবাহিকভাবেই ব্যাট হাতে রান পেয়েছেন পাকিস্তানের এই তারকা উইকেটকিপার ব্যাটার। চলতি আসরেও বিপিএল মাতাতে এসেছেন সেই কুমিল্লার হয়েই। তবে এবার যেন মুদ্রার উল্টো পিঠ দেখছেন তিনি।

ক্রিজে সেট হয়েও ফিরতে হচ্ছে বড় রান করতে না পারার আক্ষেপ নিয়ে। কুমিল্লার হয়ে চলতি মৌসুমে আর একটি ম্যাচে মাঠে নামবেন তিনি।

সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন রিজওয়ান। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় ব্যাট হাতে রান না পাওয়া প্রসঙ্গে।

জবাবে রিজওয়ান জানান তিনি মানুষ, মেশিন নন। তিনি বলেন, ‘দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটিই চাই। এটি ভালো। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার ওপর মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।'

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৫ ম্যাচের তিনটা জিতে টেবিলের চারে আছে। দলের হয়ে ওপেন করতে নেমে ৪ ম্যাচে রিজওয়ানের ব্যাট থেকে এসেছে স্রেফ ৬৪ রান। অন্যদিকে, রিজওয়ান ছাড়াও ফর্মে নেই চলতি মৌসুমে কুমিল্লার নেতৃত্ব পাওয়া লিটন দাসও। মূল ব্যাটারদের রান পাওয়ার প্রভাব পড়ছে দলের ওপর।

লিটনের অফ ফর্ম নিয়েও কথা বলেছেন রিজওয়ান। পাক এই উইকেটকিপার ব্যাটার বলেন, কুমিল্লার জন্য একটি প্রশ্ন যে, আমরা দুজন পারফর্ম করছি না। তবে যেটা বললাম, আমরা মেশিন নই, আমরা মানুষ। লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু আপনার সেই মোমেন্টামটা পেতে হবে। ক্রিকেটার হিসেবে আমি লিটন দাসকে একজন সাউন্ড প্লেয়ার হিসেবে দেখি। আপনি যদি তার আউটগুলো দেখেন, কিছু কিছু জায়গায় দুর্ভাগা ছিল। তবে আমি যা দেখছি, সে সবসময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।'

মোহাম্মদ রিজওয়ান ছাড়াও আর এক ম্যাচ খেলে বিপিএল ছাড়ছেন জাতীয় দল সতীর্থ ক্রিকেটার বাবর আজম ও খুশদীল শাহরাও। মূলত এনওসি শেষ হওয়ার কারণেই এবারের আসরে তাদের আর দেখা যাবে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা