ছবি: সংগৃহীত
রাজনীতি

আমার ভোট আমি দেবো,তোমারটাও আমি দেবো এই দিন শেষ : ডা. শফিকুর রহমান

আমার বাঙলা ডেস্ক

আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ। ছলে-বলে কৌশলে আমাদের জিততেই হবে-এমন ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জেগে আছে। তারা নিজ ভোটের পাহারা যেমন দিবে, অন্যের ভোটের পাহারাও দিবে। কোন দুর্বৃত্ত আর কারো ভোটে হাত দিতে পারবে না। জনগণের কিসমতকে যারা হাইজ্যাক করেছে তাদের আর সুযোগ না দেয়ার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘চব্বিশের তরুণরা পরিবর্তন চেয়েছে। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এই পরিবর্তনের সূচনা হবে। আমরা সকল ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশটাকে ফুলের বাগানের মতো করে সাজাতে চাই।’

ভোট প্রার্থনা করে তিনি বলেন, ‘চাঁদাবাজ, মামলাবাজ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের পবিত্র আমানত ভোট আমাদের দিন। আমরা কথা দিচ্ছি সবকিছু দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো। যুবকদের হাতকে শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করবো। সকলের যোগ্যতা অনুযায়ী সম্মানের কাজ তুলে দেওয়া হবে। বেকার ভাতা নয়, মর্যাদার সাথে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

প্রশাসনের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন,‘আপনারা দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জাতি আপনাদের জন্য দোয়া করবে। আঠারো কোটি মানুষ আপানাদের পাশে থাকবে। আপনারা কারও কোনো ডান-বাম কথা শুনবেন না। আমরা কারও কাছে কোনো আনুকূল্য চাইনা। কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা ছেড়ে দেব না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা