আইনজীবি স্বপন রায় চৌধুরী । ছবি: সংগৃহীত
রাজনীতি

‘আমাকে পিটাইতে পিটাইতে শোয়াইয়া ফেলে’

নিজস্ব প্রতিবেদক

আদালত প্রাঙ্গনেই মারধোর করা হয়েছে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবি স্বপন রায় চৌধুরীকে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

রাজধানীর নিউমার্কেট থানার এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলছিল। এসময় বিএনপিপন্থি আইনজীবীদের হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ ঘটনা ঘটে।

শুনানিতে রিমান্ডের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বক্তব্য দেন। তার বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন আসামি আমুর আইনজীবী। সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা উত্তেজিত হয়ে যান। কয়েকজন মিলে স্বপন রায়ের কলার ধরে টানাটানি করে এজলাস কক্ষের দরজার সামনে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর এজলাসের ভেতরেই তাকে এলোপাতাড়ি লাথি মারেন। পরবর্তীতে কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে বের করে দেন।

এ সময় কোর্ট নিষ্ক্রিয় ভূমিকা রাখেন দাবি করে স্বপন রায় বলেন, আদালতে বিচারক উপস্থিত থাকতে ১০ থেকে ২০ জন আইনজীবী আমার ওপরে হামলা করেছে। আদালতে পিপি সাহেব রাজনৈতিক কথা বলেছেন। সেজন্য আমি বলেছি, আপনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এরপর সরকার পক্ষের আইনজীবীরা আমার ওপর হামলা চালায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, লাথি মারে। আমাকে পিটাইতে পিটাইতে শোয়াইয়া ফেলে। আমি কোনও নিরাপত্তা পাইনি। কোর্ট নিরব ছিল। বাংলাদেশ একটা নিরাপত্তাহীন অবস্থায় আছে।

এ ব্যাপারে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আদালতে আওয়ামী লীগের দুটি গ্রুপ শুনানি করতে দাঁড়ায়। তাদের পরস্পরের মধ্য কে বক্তব্য রাখবে এ নিয়ে দ্বন্দ্বের কারণে আদালতে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা