সংগৃহীত ছবি
বিনোদন

আন্তর্জাতিক জুরি বোর্ডে নাজনীন

বিনোদন ডেস্ক : এই সময়ের আলোচিত এক পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান। বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-২০২৪ এর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন।

বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাইরে থেকে এ পর্যন্ত ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। জুরি বোর্ডের প্রাথমিক পর্যবেক্ষণে ১৫৩ থেকে ৫০টি বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ৫০টি চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।

নাজনীন হাসান খান বলেন, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ২০২৩-২০২৪ সবগুলো রাউন্ডেই প্রধান বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। একজন পরিচালক হিসাবে বিষয়টি আমার কাছে গর্বেরও বটে। বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ট চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। কর্মের যোগ্যতা অনুযায়ি নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতিবছর করে দিচ্ছে বাভাসি। এই প্রত্যয়ে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎস প্রতিবছর আয়োজন করে আসছে। ৭ বছর পেরিয়ে ৮ বছরে পর্দাপণ করলো বাভাসি, সত্যি একটি মাইলফলক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাভাসি। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়ে বের হয়েছে তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।

নাজনীন হাসান খান আরও বলেন, ‘বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা