ফাইল ফটো
বিনোদন

অনুদানের টাকা ফিরিয়ে দিলেন জয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রযোজক হিসেবেও পরিচিত রয়েছে। যেই পরিচয়ের সুবাদেই ২০২০-২১ অর্থবছরে ‘রইদ’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।

এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন জয়া। পরিচালনায় ছিলেন ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তবে প্রযোজক হিসেবে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সরকারের দেওয়া অনুদানের টাকাও ফেরত দিয়েছেন তিনি।

মূলত নির্মাণ কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জয়া। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘যে কারণেই হোক নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। সুমনকে বারবার তাগাদা দিয়েছি, এদিকে অনুদানের অর্থ নিয়ে ছবি নির্মাণ না করাটা অশোভন মনে হয়েছে আমার তাই ফেরত দিয়েছি।’

তবে প্রযোজক হিসেবে জয়া না থাকলেও সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে। এমনটাই জানিয়েছেন নির্মাতা সুমন। তিনি জানালেন, সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড থেকে নির্মিত হবে।

এই নির্মাতার ভাষায়, ‘মাস কয়েক আগে জয়ার সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সরকারি অনুদানটা ফেরত দেব।

কারণ নানা কারণে আমাদের কাজটা বিলম্ব হচ্ছে। কিন্তু অনুদানের কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন আছে। সেগুলো ভাঙুক, তা নিয়ে সমালোচনা হোক, এসব আমরা চাই না। যেহেতু ছবিটার শুটিং কবে নাগাদ শুরু করব, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

তাছাড়া অনুদানের টাকায় ছবিটার কাজ সম্ভবও না। তাই এসব অনিশ্চয়তার মধ্যে আমরা অনুদানটা ধরে রাখতে চাইনি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা