ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ
নির্মাণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

আনোয়ারায় সরকারি কাজে চাঁদাবাজি: " ট্যাটু সোহেল" গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রখ্যাত সন্ত্রাসী মো. সোহেল ওরফে ট্যাটু সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসসহ অন্তত ১০টির বেশি চাঞ্চল্যকর মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১২ জানুয়ারি) রাতে চাতরী ইউনিয়নের পূর্ব মহতরপাড়া এলাকা থেকে ২৮ বছর বয়সী সোহেলকে আটক করা হয়। তিনি রবিউল হোসেনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকায় একটি সুইচগেট নির্মাণকাজ চলছিল। প্রকল্পের সাব-ঠিকাদার মো. শাহিন খান অভিযোগ করেছেন, কাজ শুরু হওয়ার পর থেকেই সোহেল ও তার সহযোগীরা নিয়মিত নির্মাণস্থলে গিয়ে ২৫ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল চাঁদা দাবি করছিল। চাঁদা না দিলে কাজ বন্ধ করার হুমকি দিতেও ছাড়েননি।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি সোহেল ও তার সহযোগীরা নির্মাণস্থলে হামলা চালিয়ে শ্রমিকদের লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে কয়েকজন শ্রমিক রক্তাক্ত হন। পাশাপাশি নির্মাণ সামগ্রী ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। অভিযোগে বলা হয়েছে, চাঁদা না দিলে ঠিকাদারকে যে কোনো স্থানে খুঁজে খুঁজে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সোহেল আত্মগোপনে চলে যান। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ অভিযানের নেতৃত্ব দেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, পুলিশ সুপারের তত্ত্বাবধানে।

ওসি জুনায়েত চৌধুরী বলেন, “গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। তার সহযোগীদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।"

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা