ছবি: সংগৃহীত
রাজনীতি

আজ উত্তরবঙ্গের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরবঙ্গের জেলায় জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভিত্তিক এই সফরে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে দলীয় সমাবেশে যোগ দেবেন। সেখানে জনসভা শেষে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি।

সফরের শুরুতে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় প্রথম জনসভা করবেন

তার আগমনকে ঘিরে সমাবেশস্থলসহ পুরো শহরে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

দলের শীর্ষ নেতার সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষে দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর তিনি দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দেবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা