সংগৃহিত
জাতীয়

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা সম্পন্ন

জেলা প্রতিনিধি : বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে।

আজ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীসহ হাজার মুসল্লি অংশ নেন। মোনাজাত চলাকালে ময়দানের চারদিকে- ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। প্রায় ২৬ মিনিট স্থায়ী মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউছুফ বিন সাদ। ইজতেমার মুসল্লিদের উদ্দেশ্যে মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করা হয় ।

মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে মোনাজাত শুরুর আগেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় জেলা প্রশাসন। মোনাজাত শেষে সড়ক-মহাসড়ক ধরে দলে দলে বাড়ি ফিরছেন মুসল্লিরা। কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, আবার অনেকেই ঝুঁকি নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে। তবে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার মুসল্লিরা যানবাহনের আশায় না থেকে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে শুরু করেছেন।

দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, টঙ্গীর তুরাগ তীরে চলমান ইজতেমার দ্বিতীয় পর্বে ৬৫টি দেশের ৯ হাজার ২৩১ জন বিদেশি মুসল্লি অংশ নেন। বিদেশি মুসল্লিদের মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষী ২ হাজার ৭৫৯ জন, উর্দুভাষী ২ হাজার ৬৬২ জন, ইংলিশ ২ হাজার ৬১৫ জন, আরব ৭৩২ জন। এছাড়া ১৯০ জন বিদেশি ছাত্র ও অন্যান্য আরো ১ হাজার ২৭৩ জন। ৬৫টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম।

আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য শত শত নারী আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়ির ভেতর মোনাজাতে অংশগ্রহণ করে। বিশ্ব ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এ ব্যবস্থায় দুই শতাধিক প্রতিবন্ধী বিশ্ব মোনাজাতে অংশ নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাহাবুব আলম বলেন, প্রথম পর্বের মত শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা