সংগৃহীত
বিনোদন

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান আসছে

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর একটি অপ্রকাশিত নতুন গান শিগগির প্রকাশ পাচ্ছে। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হবে গানটি। ভক্তদের জন্য এই আনন্দের সংবাদ নিয়ে এসেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

মৃত্যুর আগে বেশকিছু গান তৈরি করেছিলেন এই ব্যান্ডতারকা। তবে নানা কারণে প্রকাশ করেননি বা করার সুযোগ পাননি।

সেই অপ্রকাশিত গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম গান 'ইনবক্স' প্রকাশ পাচ্ছে।

গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে।

বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি।

'ইনবক্স' গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ বলেন, 'বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো প্রতিমাসে একটি একটি করে প্রকাশ করতে পারব।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা